সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

শুক্রবারও খোলা থাকবে ব্যাংক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০২, | ১৪:০৪:৪৩ |

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা ও উপশাখার কার্যক্রম শুক্রবারও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ মঙ্গলবার (৩ জুন) থেকে ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে।

সম্প্রতি ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় যথাক্রমে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট পরিচালিত হবে।

এ ছাড়াও হাটে অস্থায়ী ব্যাংক বুথ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুথে নগদ লেনদেনের পাশাপাশি নতুন হিসাব খোলার সুযোগও থাকবে। অতিরিক্ত দায়িত্বে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..