সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

নতুন নকশার তিন নোট বাজারে আসছে আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০১, | ১১:২৫:৫৩ |

ঈদে নতুন নোটের চাহিদা বাড়ে। তাই ঈদুল আজহা সামনে রেখে বাজারে আসছে নতুন নোট। রোববার (১ জুন) নতুন নকশার তিনটি নোট বাজারে আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ দিন ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট পাওয়া যাবে। দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকার নোটে যুক্ত করা হয়েছে উন্নতমানের নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জাল নোট শনাক্তে সহায়ক হবে। এছাড়া নতুন সিরিজের নোটগুলোতে থিম নেওয়া হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য।

গত ২৯ মে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নতুন এক হাজার টাকার নোটে সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে জাতীয় সংসদ ভবনের চিত্র। নতুন ৫০ টাকার নোটের একপাশে ঐতিহাসিক আহসান মঞ্জিল এবং অপরপাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ ছাপ। নতুন ২০ টাকার নোটেও প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক এই টাকার বিস্তারিত ডিজাইন প্রকাশ করেনি।

তবে নোটটিও নতুন সিরিজের আওতায় ১ জুন থেকেই বাজারে আসবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..