সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

গোপনে একাধিক বিয়ে, এক স্ত্রীর হাতেই খুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৩, | ১০:২৮:৫৬ |

চট্টগ্রামে গোপনে পঞ্চম বিয়ের পিঁড়িতে বসায় যুবককে তারই এক স্ত্রী খুন করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার(২২ ফেব্রুয়ারি) গভীর রাতে হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ৩৬ বছর বয়সী আলাউদ্দিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তিনি চট্টগ্রামের বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনীতে চতুর্থ স্ত্রী নুর জাহানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর নুর জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হালিশহর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন নগরীতে কখনো রিকশা চালাতেন, আবার কখনো ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। বিভিন্ন সময়ে তিনি একাধিক বিয়ে করেছেন।

“সম্প্রতি তিনি গোপনে পঞ্চম বিয়ে করেছেন। বিষয়টি জানতে পরে নুরজাহানের
সঙ্গে তার পারিবারিক কলহ তৈরি হয়। শনিবার রাত আড়াইটার দিকে নুরজাহান ধারালো অস্ত্র দিয়ে আলাউদ্দিনকে এলোপাথারি কুপিয়ে জখম করেন। এতে তার মৃত্যু হয়।

ওসি মনিরুজ্জামান বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রাতেই নুরজাহানকে হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..