সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

সীতাকুণ্ডে লরিচাপায় পথচারীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৭, | ০৯:১৫:৩১ |

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরির চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শুকলাল দাস (৪০)। তিনি সলিমপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ছিলেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরি শুকলালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা লরিচালক মোহাম্মদ রিদোয়ান (২৫) কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গল নাপোড়া এলাকার বাসিন্দা।

-চট্টগ্রাম প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..