সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৬, | ০৮:২৬:৩৯ |

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গ্রামের মৃত সাত্তার আকন্দের ছেলে মোস্তফা আকন্দ (৫০) এবং তার আট বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিকেলে মোস্তফা আকন্দ তার বাড়ির পাশের জমিতে ধানের বীজ বপন করছিলেন। সঙ্গে ছিল তার ছোট ছেলে আব্দুল্লাহ। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে নিশ্চিত করে ওসি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

– ময়মনসিংহ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..