সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-৩০, | ০৬:৩২:৩৫ |

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আশ্বাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারীরা। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর অবরোধ প্রত্যাহার করা হয়। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়।

জানা গেছে, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ফোনে আন্দোলনকারীদের আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

এর আগে, রোববার সকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় ৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এই সড়কটিতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। কিছু ঝুকিপূর্ণ বাকের কারণে এই দুর্ঘটনা ঘটে। লবনবাহী গাড়ি চলাচলের কারণে লবণ পড়ে সড়কটি পিচ্ছিল হয়ে থাকে। সড়কটি ছয় লেন করা হলে দুর্ঘটনা কমবে। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সরকারের প্রতিশ্রুতি পেলেই অবরোধ তুলে নেয়া হবে বলেও জানান তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..