সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৬, | ০৭:২২:৪৫ |

কক্সবাজারের রামু উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৭ জন।

সোমবার (১৬ জুন) সকালে কক্সবাজারের রামুর রশিদনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (৫৫), তার ৯ বছরের শিশু রিয়াদ, রামু এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।

ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। আহত সাতজনকে ইতোমধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক অন্যান্য আহতদের পরিচয় জানা যায়নি।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে, আর কাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..