সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

৬৫ কোটি ডলারে বিক্রি হচ্ছে ‘দ্য টেলিগ্রাফ’, কিনছে কে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৩, | ১১:০১:১৪ |

যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের মালিকানা পরিবর্তন হচ্ছে। দৈনিক ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি) এটি কিনে নিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্য টেলিগ্রাফ ক্রয়ে ৫০ কোটি পাউন্ডের (৬৫ কোটি ডলার) চুক্তি হয়েছে হয়েছে।

 

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ পত্রিকা দ্য টেলিগ্রাফ কেনার জন্য চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র-ভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স। কিন্তু সম্প্রতি তারা আলোচনা থেকে সরে যায়। এর এক সপ্তাহ পর জেনারেল ট্রাস্ট পিএলসির সঙ্গে চুক্তি হলো।

দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, রেডবার্ড নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ব্যয় করা অর্থ পরিশোধের জন্যই এই মূল্য নির্ধারণ করা হয়। চুক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন পক্ষ লেনদেনের শর্ত চূড়ান্ত ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের জন্য ইতোমধ্যেই একক আলোচনার পর্যায়ে প্রবেশ করেছে। এই আলোচনা শিগগিরই সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছে তারা।

 

 

রেডবার্ড আইএমআইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ডিএমজিটি ও রেডবার্ড আইএমআই শনিবার ঘোষিত চুক্তিতে পৌঁছানোর জন্য দ্রুত কাজ করেছে; যা শিগগিরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।’

এদিকে মালিকানা হস্তান্তরের বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি টেলিগ্রাফ। রেডবার্ড আইএমআইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ডিএমজিটি ও রেডবার্ড আইএমআই শনিবার ঘোষিত চুক্তিতে পৌঁছানোর জন্য দ্রুত কাজ করেছে; যা শিগগিরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..