সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-৩০, | ০৯:১৩:২১ |

বিচারকাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট।

এর আগে ১৬ অক্টোবর ‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখার কথা বলা হয়।

এরপর ২০ অক্টোবর থেকে তাদের বিচারকাজ থেকে বিরত রাখা হয়। এর মধ্যে একজন বিচারপতি অবসরে যান। বাকি ১১ জনের মধ্যে বিচারপতি শাহেদ নূরউদ্দিনও ছিলেন।

এদিকে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে অনুসন্ধান করছে বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানান, বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বিষয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অনুসন্ধান চলছে। তিনি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..