সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

৩৫ বছর পর হচ্ছে চাকসু নির্বাচন, বৃহস্পতিবার তফসিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৫:১১:৩৯ |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট)। রোববার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বিবদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো.কামাল উদ্দিন।

তিনি জানান, চাকসু নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। বাকি কাজও দুই একদিনের মধ্যে সম্পন্ন হবে। তারপরই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধি। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হবে।

তিনি বলেন, পূর্ণাঙ্গ ভোটার তালিকা করতে কমিটি কাজ চলছে। তাও প্রায় শেষের দিকে। প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বয় সভা শেষে এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশার এই নির্বাচন। আমরা এটি আয়োজনে বদ্ধপরিকর।

চাকসু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মনির উদ্দিন। কমিটির সদস্য সচিব হিসেবে জায়গা অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ৬ বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় আর এ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..