সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

ইউক্রেনের কাছ থেকে মৌখিক আশ্বাস চাই না: পুতিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-২৩, | ১৯:৩১:৩৬ |

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন।

ইউরোপিয়ান কাউন্সিলের একজন কর্মকর্তা জানিয়েছেন, সংঘটনটির প্রেসিডেন্ট চার্লস মাইকেল পুতিনকে অনুরোধ করেন তিনি যেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলেন এবং আলোচনায় বসেন।

তবে পুতিন তার এ অনুরোধের পর সরাসরি বলেছেন, ইউক্রেন যখন রাশিয়ার দাবি-দাওয়াগুলো মেনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এবং সবকিছু চূড়ান্ত হবে তখন জেলেনস্কির সঙ্গে তিনি আলোচনায় বসবেন।

পুতিন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টকে আরও বলেছেন, আমরা ইউক্রেনের কাছ থেকে মৌখিক কোনো আশ্বাস চাই না।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পুতিন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টের কাছে জানিয়েছেন, ইউক্রেন আলোচনায় অনিয়মিত হয়ে পড়েছে।

এদিকে গত সপ্তাহের শেষে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, তারা ইউক্রেনের কাছে নিজেদের দাবি-দাওয়া জানিয়ে একটি নথি পাঠিয়েছে।

তিনি বলেছেন, এখন ইউক্রেন বুঝবে তারা রাশিয়ার দাবি মানবে নাকি মানবে না।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি এমন কোনো নথি হাতে পাননি এবং এ বিষয়ক কিছু শোনেননি।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..