সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৮, | ১৩:৪৮:৩০ |

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গনানি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ যাত্রী নিহত হয়েছেন। এসময় পাইলট গুরুতর আহত হন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শারদুল সিং জানান, পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এসডিআরএফের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮টা ৫০ মিনিটে দেরাদুনের সাহস্রধারা হেলিপ্যাড থেকে ছয়জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে অ্যারোট্রান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড পরিচালিত হেলিকপ্টার (ভিটি-ওএক্সএফ)। এটি চালাচ্ছিলেন পাইলট ক্যাপ্টেন রবিন সিং। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সেপ্রেসের। হেলিকপ্টারটির খারসালি হেলিপ্যাডে অবতরণের কথা ছিল, যা গঙ্গোত্রী ধামের প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত। তবে, রিষিকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়কের কাছের এলাকায় হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন,কালা সোনি (৬১),জয়া রেড্ডি (৫৭), রুচি আগরওয়াল (৫৬), — তিনজনই মুম্বাইয়ের বাসিন্দা।রাধা আগরওয়াল (৭৯) উত্তরপ্রদেশের, বেদাবতী কুমারী (৪৮), অন্ধ্রপ্রদেশের পাইলট রবিন সিং যিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।

ভাটওয়াড়ি থেকে পাঠানো এসডিআরএফ দলের সদস্যরা জানান, হেলিকপ্টারটি একটি গভীর খাদে পড়ে যায়, যার গভীরতা প্রায় ২০০ থেকে ২৫০ মিটার। ঘটনাস্থলে একটি বেস ক্যাম্প স্থাপন করে নিচে নামার উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে নিশ্চিত করেছেন, প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং উদ্ধারকাজ চালাচ্ছে।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..