সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

যুক্তরাষ্ট্র থেকে ইতিহাসে প্রথম পোপ হলেন ‘লিও চতুর্দশ’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১২:৫৯:৩৬ |

যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণকারী কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ‘পোপ লিও চতুর্দশ’ নামে দায়িত্ব গ্রহণ করেছেন, যা ক্যাথলিক চার্চের ২ হাজারের বছরের ইতিহাসে প্রথম কোনো মার্কিন নাগরিকের পোপ নির্বাচনের ঘটনা।

বৃহস্পতিবার ভ্যাটিকানে অনুষ্ঠিত কনক্লেভের দ্বিতীয় দিনে, ১৩৩ জন কার্ডিনালের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন পোপের দুই পূর্বসূরি পোপ ফ্রান্সিস ও পোপ বেনেডিক্ট ষোড়শ, দুজনই দ্বিতীয় দিনের সন্ধ্যায় নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৭৮ সালে পোপ দ্বিতীয় জন পল নির্বাচিত হয়েছিলেন তিন দিনে। তিনি আধুনিক সময়ের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা পোপ ছিলেন।

পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন চারবার ভোট দেন কার্ডিনালরা।

এবারের কনক্লেভের মাধ্যমে ২৬৭তম পোপ নির্বাচিত হলেন। এ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল। যে কার্ডিনালদের বয়স ৮০ বছরের নিচে, প্রথা অনুযায়ী তাঁরাই কেবল নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের সময় তাঁদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..