সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

ইসরাইলের নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-৩১, | ১০:৩৫:১৭ |

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে তেলআবিব।

শনিবার রাতে হাবিমা স্কয়ারে জড়ো হন বিক্ষোভকারীরা। সেই সময় তারা দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা এবং হামাসের হাতে জিম্মি থাকা বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। খবর আলজাজিরার

দ্য মিউজিয়াম অব মডার্ন আর্টের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের মধ্যে হামাসের কাছে জিম্মি থাকা বন্দিদের পরিবারের সদস্যরাও ছিলেন। তারা এসব জিম্মিকে মুক্ত করে আনার বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই সময় আরও ২৪০ জনকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি হামাস ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়। ফলে এক সপ্তাহের ওই বিরতিতে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেয় হামাস। ইসরাইলও একই সময়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দেয়।

তবে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। অপরদিকে ইসরাইলি যুদ্ধবিষয়ক মন্ত্রিসভা জানিয়েছে যে, বন্দিবিনিময় চুক্তির পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করতে রোববার বৈঠকে বসবে। এসব খবর সামনে আসার পরেই বিক্ষোভ শুরু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..