সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

সৌদি যুবরাজের অনুরোধ, সুদানের সংঘাত থামাবেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২০, | ০৭:৩৭:২৬ |

সাতটি যুদ্ধ থামানোর পর এবার সুদানের সংঘাত অবসানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে এ লক্ষ্যে কাজ করবেন তিনি। নিজেই জানিয়েছেন এ কথা।

 

 

 

বুধবার (১৯ নভেম্বর) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে, সুদানে চলমান মানবিক সংকটের কথা স্বীকার করে, তা নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, শিগগিরই সংযুক্ত আরব আমিরাত, মিসর, সৌদি আরবসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের নিয়ে এ লক্ষ্যে কাজ শুরু করবে ওয়াশিংটন।

ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ চাচ্ছেন আমি সুদানে শক্তিশালী কিছু করি। এমনটা করার কোনো পরিকল্পনা ছিল না আমার। ভেবেছিলাম এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু, আমি বুঝতে পেরেছি এটা সৌদি ও তার বন্ধুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা সুদানে কাজ শুরু করতে যাচ্ছি। যদিও এটা ততটা সহজ হবে না।

 

 

 

এর আগে, যুক্তরাষ্ট্র সফরে মিত্র ডোনাল্ড ট্রাম্পকে এমন অনুরোধের কথা জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কেউ স্বীকৃতি না দিলেও মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে সাতটি যুদ্ধ থামানোর দাবি করে আসছেন। যদিও, তার এমন দাবি নিয়ে বেশ বিতর্ক রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..