সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

ইউক্রেনের সীমান্ত শহরে প্রবেশের দাবি করেছে রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৫-১৪, | ০৬:৪৭:৫৪ |

রাশিয়া দাবি করেছে, তাদের সেনারা ইউক্রেনের খারকিভের কাছে উত্তর-পূর্ব সীমান্ত শহর ভোভচানস্কে প্রবেশ করেছে। ইউক্রেনীয় বাহিনী জানায়, শহরটিতে তুমুল লড়াই চলছে। কয়েক শ সৈন্য গত শুক্রবার সীমান্ত পেরিয়ে খারকিভ অঞ্চলে স্থল অভিযান শুরু করে। তারা অন্তত ৯টি গ্রাম ও আবাসিক এলাকা দখল করে নিয়েছে।

২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত শুরুর পর এটি রাশিয়ার অন্যতম তাৎপর্যপূর্ণ স্থল অভিযান। রাশিয়ার হামলার পর থেকে সীমান্ত শহর ভোভচানস্ক ছেড়ে লোকজন খারকিভ শহরের দিকে ছুটছে। এমনকি ইউক্রেনীয় কমান্ডাররাও সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ইউক্রেনীয় বাহিনী জানায়, রাশিয়া এই লড়াইয়ে উল্লেখযোগ্য সংখ্যায় সেনা নিয়োগ করেছে।

এই লড়াইয়ে সর্বোচ্চ পাঁচটি ব্যাটালিয়ন রয়েছে। খারকিভ শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে ভোভচানস্ক শহরটির অবস্থান। সীমান্ত শহরটিতে গত কয়েক দিন ধরে তুমুল বোমাবর্ষণ করা হচ্ছে।

সূত্র : এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..