সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

ছয় মাস পর চীনের ৩ নভোচারী পৃথিবীতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-১৭, | ১৯:৫৪:১৫ |

চীনের দীর্ঘতম মহাকাশ অভিযানের সমাপ্তি শেষ করে ১৮৩ দিন পর পৃথিবীতে অবতরণ করেছেন তিন মহাকাশচারী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় উত্তর চীনে অবতরণ করেন এই মহাকাশচারীরা। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এ খবর জানিয়েছে এএফপি। শেনঝো-১৩ নামে মহাকাশযানে করে মঙ্গলগ্রহে একটি রোভার অবতরণ এবং চাঁদে অনুসন্ধান করার পর তারা পৃথিবীতে ফিরে এলেন। যুক্তরাষ্ট্রের প্রধান মহাকাশ প্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হওয়ার জন্য বেইজিংয়ের এই অভিযানটি একটি সর্বশেষ মিশন বলে জানায় এএফপি।

মিশনে অংশ নেন দুই পুরুষ এবং একজন নারী নভোচারী। তারা হলেন- ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু এবং ওয়াং ইয়াপিং। তারা একটি ছোট ক্যাপসুলে করে পৃথিবীতে নিরাপদে অবতরণ করেন। গত বছরের অক্টোবরে এ তিন চীনা নভোচারী চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ কেন্দ থেকে মহাকাশে রওনা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..