সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

কিরিলোভ হত্যা: দায় স্বীকার ইউক্রেনের, জবাবের হুঁশিয়ারি মস্কোর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৮, | ১১:২৭:১০ |

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা জেনারেল ইগর কিরিলোভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন; প্রতিক্রিয়ায় কিয়েভকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

এ অবস্থায় উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের পাশাপাশি বিজ্ঞানী ও কেমিস্টদের নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কুরস্কের সাফল্যের পর রুশ ভূখণ্ডে গুপ্ত হামলা চালিয়ে রাশিয়াসহ পুরো পৃথিবীকে একটি স্পষ্ট বার্তা দিতে সক্ষম হয়েছে কিয়েভ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাশিয়ার মস্কোয়, এক সহকারীকে নিয়ে নিজের আবাসিক ভবন থেকে বের হচ্ছিলেন রুশ পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফট্যানেন্ট জেনারেল ইগর কিরিলোভ।

গাড়িতে উঠবেন ঠিক তার আগ মুহূর্তে আচমকা এক বিস্ফোরণ। ঘটনাস্থলেই সহকারীসহ নিহত রুশ প্রতিরক্ষা বিভাগের এই হাই-প্রোফাইল জেনারেল।

হামলার পর প্রকাশিত ড্যাসক্যাম ভিডিও পর্যবেক্ষণ ও প্রাথমিক তদন্তের পর মস্কোর গোয়েন্দা বিভাগ জানায়, গাড়ির পাশে পার্ক করা একটি বৈদ্যুতিক স্কুটারে আগে থেকেই রাখা ছিল ৩শ’ গ্রাম ওজনের বিস্ফোরক।

মূল ঘটনাস্থলের দূর থেকে ঘটানো এই পূর্বপরিকল্পিত গুপ্তহত্যার দায় স্বীকার করেছে ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ, সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন বা এসবিইউ।

এমনকি এই গুপ্ত হামলার আগের দিন টেলিগ্রাম পোস্টে কিয়েভের সিকিউরিটি সার্ভিস দাবি করে, নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয় সেনাদের হত্যার পেছনে জেনারেল কিরিলোভ পরোক্ষভাবে জড়িত ছিলেন।

রুশ জেনারেল ও তার সহকর্মী নিহত হওয়ার পর এ ঘটনার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে মস্কো। ভিন্ন এক প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিরিলোভ নির্ভীক যোদ্ধার মতো মাতৃভূমির জন্য লড়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..