সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

মালদ্বীপে অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৮, | ১১:১১:১৫ |

মালদ্বীপজুড়ে অবৈধ অভিবাসীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। এ পর্যন্ত ২১ অবৈধ প্রবাসী আটক হয়েছেন; যাদের বেশিরভাগই বাংলাদেশি। এ অবস্থায় প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এশিয়া মহাদেশে উন্নত দেশের তালিকায় মালদ্বীপ অন্যতম। দেশটিতে বৈধ-অবৈধ মিলে বর্তমানে লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালদ্বীপজুড়ে প্রতিদিনই চলছে বিশেষ অভিযান। আইন ভঙ্গকারী প্রবাসীদের সম্পর্কে অভিযোগ জানাতে স্থানীয়দের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির সরকার। চালুর পর থেকে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে এক হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে।

মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানে দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ অভিবাসীরা বিপাকে পড়ছেন বলে জানান প্রবাসীরা।

এমন পরিস্থিতিতে অভিযোগ দেয়ার ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, আমি অনুরোধ করব বাংলাদেশি যারা এখানে রয়েছেন তারা বাংলাদেশি অভিবাসী আইন যেটি রয়েছে সেটি মেনে চলবেন। ভিসার বাইরে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো থেকে বিরত থাকবেন।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ২০২৪ সালে পাঁচ হাজার ৬শ জনেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ। যার বেশিরভাগই বাংলাদেশি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..