সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৯, | ১১:১০:৩৩ |

পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও রয়েছে, যেটি এই কর্মসূচির তত্ত্বাবধান করে। স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) এমন পদক্ষেপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, একটি নির্বাহী আদেশের অধীনে ‘গণবিধ্বংসী অস্ত্র এবং সেগুলো সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে’ পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং তিনটি সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থার যেকোনো সম্পত্তি জব্দ হবে এবং আমেরিকানদের সঙ্গে তারা ব্যবসাও করতে পারবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..