সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

গাজা দখল করতে চাই না: নেতানিয়াহু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-১০, | ১০:৩৮:১৬ |

ফিলিস্তিন ভূখণ্ড পুনর্দখল কিংবা অঞ্চলটিকে শাসন করার পরিকল্পনা ইসরায়েলের নেই বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ফক্স নিউজ ও মার্কিন বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এমন দাবি করেন।

নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে মোকাবিলায় তাঁর দেশের সেনাবাহিনী অসাধারণ ভূমিকা রেখেছে।

নেতানিয়াহু আরও বলেন, ‘আমি মনে করি, ইসরায়েলি সেনাবাহিনী অসাধারণ করছে। আমরা গাজাকে শাসন করতে চাই না। আমরা এটি দখল করতে চাই না। তবে আমরা গাজার জন্য এবং আমাদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়তে চাই।’

নেতানিয়াহু মনে করেন, গাজায় একটি বেসামরিক সরকারের প্রয়োজন হতে পারে। তবে গত ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, তা ইসরায়েলকে নিশ্চিত করতে হবে।

নেতানিয়াহু আরও বলেন, ‘আমাদের একটি নির্ভরযোগ্য বাহিনীকে প্রস্তুত রাখতে হবে, যেন প্রয়োজন হলে গাজায় ঢুকে তারা খুনিদের শেষ করে দিতে পারে। এ ধরনের পদক্ষেপের মধ্য দিয়েই কেবল হামাসের মতো গোষ্ঠীর পুনরুত্থান ঠেকানো যাবে।’
এর আগেও নেতানিয়াহুর বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে, গাজায় নিরাপত্তার দিকটি ইসরায়েল সামলাতে চায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..