সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

দাবা খেলা নিষিদ্ধ করল তালেবান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১২, | ১০:২২:০৯ |

জুয়ার উৎস হতে পারে এই আশঙ্কায় আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ করেছে তালেবান সরকার। রবিবার (১১ মে) দেশটির ক্রীড়া অধিদফতরের মুখপাত্র আতাল মাশওয়ানির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দেশটির সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামী আইনের সঙ্গে দাবার সামঞ্জস্যতা নির্ধারণ না হওয়া পর্যন্ত খেলাটি আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আতাল মাশওয়ানি বলেন, দাবাকে শরিয়া আইন অনুসারে জুয়া খেলার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা তালেবানরা কঠোরভাবে মেনে চলে। এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত, আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।

সাম্প্রতিক বছরগুলোতে অনানুষ্ঠানিক দাবা প্রতিযোগিতা আয়োজন করা কাবুলের একজন ক্যাফের মালিক আজিজুল্লাহ গুলজাদা বলেন, বর্তমানে তরুণদের জন্য খুব বেশি বিনোদন নেই, তাই অনেকে প্রতিদিন এখানে আসত। তারা এক কাপ চা নিয়ে তাদের বন্ধুদের সঙ্গে দাবা খেলায় মেতে উঠত। নতুন এই সিদ্ধান্তকে সম্মান করব, কিন্তু এটি আমার ব্যবসার ক্ষতি করবে।

জুয়া খেলার কথা অস্বীকার করে তিনি আরও বলেন, অন্যান্য মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে দাবা খেলা হয়। অন্যান্য অনেক ইসলামিক দেশের আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের কর্তৃপক্ষ অন্যান্য খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটিতে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। তালেবান কর্তৃক নিষিদ্ধ সর্বশেষ খেলা হলো দাবা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..