সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

ভূমিকম্পে কাঁপল তিব্বত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১২, | ১০:১৮:১৬ |

ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের তিব্বতের শিগাতসে শহর। সোমবার (১২ মে) স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চীনা ভূমিকম্প প্রশাসনের (সিইএ) এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ভারতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এবং চীনা ভূমিকম্প প্রশাসনের (সিইএ) জানিয়েছে, ভূমিকম্পটি সোমবার (১২ মে) স্থানীয় সময় ভোর ৫টা ১১মিনিটে শিগাতসে শহরের কাছে আঘাত হানে।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি ২৯.০২° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৮° পূর্ব দ্রাঘিমাংশে, ১০ কিমি গভীরতায় আঘাত হানে।

জানা যায়, প্রশাসন থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। অত্যন্ত অগভীর এই ভূমিকম্প হওয়ায় পরবর্তীতে আফটারশক বা মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে, তিব্বতের টিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..