সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

এবার ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-০৮, | ১০:১৩:০৮ |

নেপালের পর ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পওয়া যায়নি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার অ্যাম্বোন থেকে ৩৭০ কিলোমিটার (২২৯.৯ মাইল) দক্ষিণ-পূর্বে ছিল এবং ধারণা করা হচ্ছে ১৪৬ কিলোমিটার গভীরে ছিল। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিডব্লিউটিসি) জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..