সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৬, | ০৯:৫৪:১৮ |

গাজায় ১৫ মাস ধরে চলা সহিংসতা ও গণহত্যা থামাতে বুধবার (১৫ জানুয়ারি) এক যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় ইসরায়েল ও হামাস। কিন্তু চুক্তির খবরে উদযাপন শুরু করা গাজার জনগণের ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা জানিয়েছে, চুক্তির ঘোষণা আসার পর ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২০ জন শিশু ও ২৫ জন নারী রয়েছেন। হামলায় আহতের সংখ্যা ২৩০ ছাড়িয়ে গেছে।

যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রবিবার (১৯ জানুয়ারি) থেকে। এর আগে ইসরায়েল যতটুকু সম্ভব যুদ্ধাপরাধ করে যেতে চাইছে বলে অভিযোগ করেছেন গাজায় কর্মরত অন্যতম এনজিও অ্যাকশন ফর হিউম্যানিটির সিইও ওথমান মোকবেল।

ওথমান মোকবেল আল জাজিরাকে বলেন, ‘(রোববারের যুদ্ধবিরতির আগে) ইসরায়েলকে যতটুকু সম্ভব যুদ্ধাপরাধ করে যাওয়ার সুযোগ দেওয়া উচিত না। এই আগ্রাসন বন্ধে এখনই ইসরায়েলকে চাপ দিতে হবে।’

চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এর অধীনে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস।

প্রথম ধাপের ১৬তম দিনের মধ্যে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। সেখানে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

তৃতীয় ধাপে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..