সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

বাংলাদেশে সব পক্ষকে সহিংসতা না করার আহ্বান জাতিসংঘের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১০-৩১, | ০৯:৩৯:২০ |

সহিংসতা না করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি একই সঙ্গে বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে।

সোমবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আহ্বান ও উদ্বেগের কথা জানান।

স্টিফেন ডুজারিক বলেন, ‘আমাকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছে। আমি আপনাদের (সাংবাদিকদের) বলতে পারি, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশগুলোতে সহিংসতার খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন।’

ডুজারিক বলেন, ‘তিনি (জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস) সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার বা মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ কিংবা নির্বিচারে আটক না করার আহ্বান জানিয়েছেন। মতপ্রকাশ ও শান্তিপূর্ণ জমায়েতের অধিকারের ওপরও তিনি জোর দিয়েছেন।’

বিএনপির ওপর হামলা, তাদের সব স্তরের নেতা ও তাদের স্বজনদের গ্রেপ্তারের অভিযোগ তুলে ব্রিফিংয়ে বাংলাদেশি একজন সাংবাদিক জানতে চান, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কীভাবে সম্ভব? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, নির্বাচন কেমন হবে তা নিয়ে আগে থেকে কেউ মূল্যায়ন করতে চান না। সহিংসতায় তারা উদ্বিগ্ন। তবে নির্বাচনের আগে পরিস্থিতি শান্ত থাকা এবং সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকা গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..