সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

ফিলিপাইন থেকে চীনা কূটনীতিকদের বহিষ্কার দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৫-১৩, | ০৯:২০:৪১ |

ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা পরিষদ, দক্ষিণ চীন সাগরে একটি বিতর্কিত শোল বা মগ্নচড়া নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য চীনা কূটনীতিকদের বহিষ্কার করতে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছে। ওই কূটনীতিকরা ফিলিপিনো জনগণকে বিভক্ত করার চেষ্টা করেছিলেন উল্লেখ করে ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এদুয়ার্দো আনো শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করেন।

এনএইচকে ওয়ার্ল্ড এর প্রতিবেদনে এ খবর দিয়ে বলা হয়ঃ আনোর অভিযোগ, ম্যানিলার চীনা দূতাবাস “বারবার বিভ্রান্তিকর, ভুয়া এবং ভুল তথ্য প্রচারের কাজে জড়িত” রয়েছে। তিনি বলেন, এর লক্ষ্য হল “বিরোধ, বিভেদ এবং অনৈক্য” সৃষ্টি করা।

আনো চীনের দাবির উল্লেখ করে বলেন, দেশ দুটি জানুয়ারিতে দক্ষিণ চীন সাগরের দ্বিতীয় থমাস শোল বা মগ্নচড়ায় ফিলিপাইনের সামরিক কেন্দ্রে পুনঃসরবরাহ মিশন সম্পর্কে একটি চুক্তিতে পৌঁছেছে। কার্যত ফিলিপাইনই ওই শোলটি নিয়ন্ত্রণ করে। ফিলিপাইন সরকার এই চুক্তির অস্তিত্ব অস্বীকার করে এবং চীন ‘তথ্য যুদ্ধ’ চালাচ্ছে বলে উল্লেখ করে।

চীনা দূতাবাস মঙ্গলবার ফিলিপাইনের গণমাধ্যমের কাছে, ফিলিপাইনের একজন জেষ্ঠ্য সামরিক কর্মকর্তা এবং একজন চীনা কূটনীতিকের মধ্যে শোলটি নিয়ে আলোচনা করার একটি কথিত ফোনালাপের রেকর্ডিং সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে।

আনোর বিবৃতিতে, এই ধরনের ফোনালাপ রেকর্ড করা ফিলিপাইনের আড়িপাতা বিরোধী আইন এবং “কূটনৈতিক আচরণবিধির গুরুতর লঙ্ঘন” বলে উল্লেখ করা হয়। ফিলিপাইন সরকার জোর দিয়ে জানায়, বাস্তবে এই ধরনের সংলাপ হয়ে থাকলেও দুই দেশের সরকারের মধ্যে কোনো চুক্তি হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..