সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

চীনে মহাসড়ক ধস: নিহতের সংখ্যা বেড়ে ৩৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৫-০২, | ০৮:১৬:০৪ |

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে মহাসড়ক ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এর আগে গুয়াংডং প্রদেশে মহাসড়কের অংশ ধসে গিয়ে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য কর্তৃপক্ষ প্রায় ৫০০ লোককে ঘটনাস্থলে পাঠিয়েছে। গুয়াংডংয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে ফলে বন্যা দেখা দিয়েছে। এ বছর আঘাত হানা ঝড়গুলো বেশ মারাত্বক ছিল। বন্যায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এক লাখের বেশি মানুষকে বিভিন্ন প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া গত সপ্তাহে গুয়াংজু শহরের মেগাসিটিতে টর্নেডোর আঘাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে প্রবল বৃষ্টির কারণে মেইঝু শহর ও ডাবু কাউন্টির মধ্যবর্তী এস-১২ মহাসড়কের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) অংশ ধসে পড়ে। মহাসড়ক ধসে পড়ায় যানবাহনগুলো নিচের খাড়া ঢালে পড়ে যায়।

এদিকে সিনহুয়া জানিয়েছে, মহাসড়ক ধসে ২০টিরও বেশি যানবাহনসহ ৫৪ জন আটকা পড়েছে।
সিনহুয়া আরো জানিয়েছে, ‘ আজ(বৃহস্পতিবার) সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত… ৩৬ জন মারা গেছেন এবং ৩০ জন আহত হয়েছেন।’ মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা পড়া রাস্তার নিচে থেকে যানবাগনগুলো উদ্ধারের চেস্টা করছে।

সূত্র: এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..