সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

চীন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-২২, | ০৮:০৩:৫৮ |

ক্ষমতার পরিবর্তন সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ কথা বলেছেন বলে রিপোর্ট করেছে রেডিও পাকিস্তান। তিনি নিশ্চয়তা দিয়েছেন যে, রাজনৈতিক পটপরিবর্তন হওয়া সত্ত্বেও পাকিস্তান ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের ওপর তা কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, চীন আশা করে পাকিস্তানের সব শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ থাকবে। এর একদিন আগে নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেয়া প্রথম বক্তব্যে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে দীর্ঘস্থায়ী বলে মন্তব্য করেন। তিনি চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্প নিয়ে তার অবস্থান ব্যক্ত করেন। বলেন, তার প্রধানমন্ত্রিত্বের সময়ে এই প্রকল্প আরও দ্রুত গতিতে এগিয়ে চলবে।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..