✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ধানমন্ডিতে রিকশা চালক কীসের ভিত্তিতে গ্রেপ্তার— ওসির কাছে ব্যাখ্যা চাইলো সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৪:৪৪:৩৫ |

১৫ আগস্টে শ্রদ্ধা জানাতে যাওয়া রিকশা চালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

দায়েরকৃত মামলায় রিকশা চালক আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..