✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নিহত বিমানযাত্রীদের স্মরণে রাষ্ট্রীয় শোক আজারবাইজানে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৬, | ১০:২৯:০৮ |

বড়দিনে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ পশ্চিম কাজাখস্তানে বিধ্বস্ত হলে ৬৭ আরোহীর মধ্যে ৩৮ জন নিহত হন। এই ঘটনায় বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) আজারবাইজানে রাষ্ট্রীয় পর্যায়ে শোক পালন করা হচ্ছে।  খবর এএফপির।

আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, বুধবার (২৫ ডিসেম্বর) এমব্রায়ার ১৯০ মডেলের উড়োজাহাজটি রাশিয়ার দক্ষিণাঞ্চলে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে যাওয়ার উদ্দেশে রাজধানী বাকু থেকে রওনা হয়েছিল। কিন্তু যাত্রার মধ্যে গতিপথ বদলে কাস্পিয়ান সাগরের ওপর দিয়ে উড়ে যায় এটি। পরবর্তীতে কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।

আজারবাইজান এয়ারলাইন্স আরও জানায়, আরোহীদের মধ্যে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু সদস্য ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..