✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না: চুন্নু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-১১, | ১০:৫৩:১৯ |

জাতীয় পার্টি সরকার পতনের জন্য আন্দোলন করছে না উল্লেখ করে জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আন্দোলন করছে। বিএনপি সংসদ থেকে পদত্যাগ করলো কি না তার সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য জাতীয় পার্টি রাজনীতি করছে। জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না।

শনিবার গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু আরো বলেন, বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে। তাদের রাজনীতির সাথে জাতীয় পার্টির রাজনীতির আদর্শগত পার্থক রয়েছে। বিএনপি তাদের সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছে তা জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে অনেক ভিন্ন।

তিনি বলেন, বিএনপির এমপিরা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় পার্টির প্রতি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি ও আদর্শ রয়েছে। সেই নীতি ও আদর্শ মতে রাজনৈতিক কৌশল ঠিক করে জাতীয় পার্টি আন্দোলন করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..