সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়‘ ব্যানার টানালেন শিক্ষার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৭, | ০৯:০৭:১৪ |

প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করছেন তারা। আন্দোলনের ধারাবাহিকাতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে মূল ফটকে এই ব্যানার টাঙিয়ে দেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যলয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭টি কলেজের মধ্যে একটি হলো সরকারি তিতুমীর কলেজ। ঢাবি অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছেন।

জানা গেছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে গত বছরের ১৮ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। সেই কর্মসূচি পালনে তারা রেলগেট ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থী প্রতিনিধিরা।

বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা, সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আপাতত রাজপথে থাকছেন না শিক্ষার্থীরা।

পরে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্তে গত ৩ ডিসেম্বর ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য (সভাপতি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর (সদস্য), যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সদস্য) ও কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..