✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জামিন পেলেন প্রিন্স মামুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৬:২৮:০৩ |

লায়লাকে মারধরসহ হুমকি ধামকির অভিযোগে ক্যান্টনমেন্ট থানার ননএফআইআর মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানা তার জামিনের আদেশ দেন।

প্রিন্স মামুনের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পুলিশ প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ সকালে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসে। আমরা তার জামিনের প্রার্থনা করি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত বছরের ৪ জুন প্রিন্স মামুন লায়লার বাড়িধারা ডিওএইচএসর বাসায় এসে তার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেয়। তাকে মারধরসহ বিভিন্ন প্রকার হুমকি। দেয় এমনি প্রাণনাশেরও ভয় দেখায়। পরে লায়লা ক্যান্টনমেন্ট থানায় জিডি করেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..