✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বায়ুদূষণে অতীতের সব রেকর্ড ছাড়াল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৫, | ১২:১৮:৫৫ |

বায়ুদূষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। বায়ুমান তিনশো’তেই বিপজ্জনক হলেও গেল ডিসেম্বরে ৪ দফা তা ৮শ’ অতিক্রম করে। বক্ষব্যাধি জটিল আকার ধারণের পাশাপাশি দেশে বায়ুদূষণে মৃত্যুহার বাড়লেও নিয়ন্ত্রণে নেই তেমন কার্যকর উদ্যোগ। বাইরে মাস্ক পরা, ঘরে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত ফুসফুসের ব্যায়ামের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে দূষণ রোধের পরামর্শ বিশেষজ্ঞদের।

ষাট পেরিয়ে শ্বাসকষ্টের জালে আটকে গেছেন নাসিমা আক্তার। সুস্থতার আশায় চাঁদপুরের মতলব থেকে এসেছেন ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে। ইটের ভাটা বেষ্টিত অঞ্চলে তিনি নিজেও লাকড়ির চুলায় রান্না করেছেন যুগের পর যুগ। যা তার ফুসফুসের কার্যক্ষমতাকে দুর্বল করেছে ধীরে ধীরে। কৃত্রিম অক্সিজেন ছাড়া এক ঘণ্টাও চলা কষ্টকর হয় তার।

২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে থাকা বাংলাদেশ চব্বিশেও ১০ গুণ বেশি দূষণ নিয়ে দফায় দফায় শীর্ষে এসেছে। শুষ্ক মৌসুমে একাধিকবার বাতাসের মান সূচকে ৩শ’র বেশি স্কোর নিয়ে চরম অস্বাস্থ্যকর নগরীর তালিকায় জায়গা করে নেয় ঢাকা।

বায়ুমান ৩০০’র বেশিতে খুবই অস্বাস্থ্যকর হলেও অতীতের সব রেকর্ড ভেঙে চব্বিশের ডিসেম্বরে ৮০০ অতিক্রম করেছে। এই পরিস্থিতি অতি বিপজ্জনক বা জরুরী অবস্থা ঘোষণার মতো। যদিও এসব নিয়ে মানুষের খানিক মাথাব্যথা থাকলেও তা বন্ধে নেই কার্যকরী উদ্যোগ।

পরিবেশবিদ অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘গত ১২ বছর ধরে আমরা ১ থেকে ৩ এর ভেতর অবস্থান করছি অ্যাজ এ হোল বাংলাদেশ।’

কামরুজ্জামান বলেন, ‘ফিটনেসবিহীস যেসব যানবাহন আছে সেগুলোকে দ্রুত ফেজ আউট করা, ইটভাটাগুলো বন্ধ করে দেয়া, অবৈধভাবে যেসব জায়গায় বর্জ্য পোড়ানো হচ্ছে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা, জনবল নিয়োগ দিয়ে সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে বায়ু দূষণ নিয়ন্ত্রণে আসতো।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..