✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশবরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-০১, | ০৭:২৯:৪৩ |

চলে গেলেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী, সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। খবরটি নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। গত ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়ে লম্বা সময় চিকিৎসাধীন ছিলেন হাসান আরিফ। গোলাম কুদ্দুছ বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে তিনি অসুস্থ ছিলেন। এরপর আর তার শরীরের উন্নতি ঘটেনি। অবশেষে আজ তো চলেই গেলেন। তিনি জানান, হাসান আরিফকে শেষ শ্রদ্ধা নিবেদন ও দাফনের বিষয়ে এখনও পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন দীর্ঘ জীবন। আশির দশক থেকে নিজে আবৃত্তি করেছেন এবং আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন সাংগঠনিকভাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..