সর্বশেষ :

টঙ্গীতে প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৯, | ১২:৩৪:৩৮ |

গাজীপুরের টঙ্গীতে সমাজকল্যাণ অধিদপ্তরের তৃতীয় শ্রেণির এক কর্মচারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম লিখন আক্তার (২৫)। তিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিলেন এবং কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৯ মে) সকালে টঙ্গী পূর্ব থানার গাজী বাড়ি পুকুরপাড় এলাকার একটি ভবনের ৩য় তলায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লিখন আক্তার ওই ভবনের ভাড়াটিয়া হিসেবে একা বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। তার শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। লিখন আক্তারকে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পায়, যা বাইরে থেকে বন্ধ করা ছিল।

ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমরা বিভিন্ন ক্লু সংগ্রহ করছি। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দ্রুতই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...