✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সম্পাদক দেওয়ান হানিফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-০৭, | ২০:২২:৪৪ |

সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে রয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই বছর মেয়াদি কমিটিতে সহ-সভাপতি পদে হয়েছেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান। কমিটিতে কোষাধ্যক্ষ পদ পেয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির পাঁচ সদস্য হলেন- ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক এবং দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..