সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

৪ জুন ভুটানের সঙ্গে লড়বে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৫, | ১২:৫০:২৫ |

এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে লড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১০ জুনের এই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি আরও কার্যকর করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের সূচিতে পরিবর্তন এনেছে।

২৯ মে নির্ধারিত ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের পাঁচটি ম্যাচ। তবে বাফুফে চারটি ম্যাচ ৪৮ ঘণ্টা এগিয়ে ২৭ মে নিয়ে এসেছে। কেবল চট্টগ্রাম আবাহনী ও ফর্টিজ এফসির ম্যাচটি নির্ধারিত সময়েই। ২৯ মে অনুষ্ঠিত হবে।

 

এই পরিবর্তনের মূল উদ্দেশ্য জাতীয় দলের ক্যাম্প পূর্ব নির্ধারিত সময় ৩১ মে’র পরিবর্তে একদিন আগে, ৩০ মে শুরু করা। ২৭ মে খেলায় অংশ নেওয়া আটটি দলের ফুটবলাররা দুই দিন বিশ্রামের সুযোগ পেয়ে জাতীয় দলের ক্যাম্পে ফ্রেশভাবে যোগ দিতে পারবেন। এতে দলের প্রস্তুতি আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

১০ জুনের ম্যাচের আগে একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের আয়োজন করছে বাফুফে। আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীরা নামবেন। ভুটান দল ১ বা ২ জুন বাংলাদেশে পৌঁছাবে বলে জানা গেছে।

বাফুফের এই পরিকল্পনায় স্বাক্ষর করেছেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং লিগ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। সংশোধিত ফিকশ্চার ক্লাবগুলোকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..