✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আমাজনের সিনিয়র বিগ ডেটা আর্কিটেক্ট চট্টগ্রামের মঈনুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-১৮, | ১১:৫২:০৯ |

আমাজনের সিনিয়র বিগ ডেটা আর্কিটেক্ট হলেন চট্টগ্রামের মঈনুল
বিশ্বের অন্যতম টেক জায়ান্ট আমাজনে সিনিয়র ডেটা আর্কিটেক্ট হিসেবে যুক্ত হয়েছেন কম্পিউটার প্রকৌশলী মঈনুল আল মামুন।

১ অক্টোবর তিনি এই পদে যোগ দেন।
মঈনুল চট্টগ্রামের পটিয়া উপজেলার নুরুল ইসলামের পুত্র।

মঈনুল আল মামুন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রকৌশলে গ্র্যাজুয়েশন করেন। এরপর তিনি জার্মানির মিউনিখে একই বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন। বাংলাদেশের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড প্রাপ্ত মঈনুল আমাজনে যোগ দেওয়ার পূর্বে মোবাইল অপারেটর ‘রবি’তে কিছুদিন কাজ করেন। এরপর জার্মানিতে ইন্টেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

মঈনুলের স্ত্রী মারজানা তাহমিদ বাঁধনও কম্পিউটার প্রকৌশলী। এই দম্পতির এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তারা সপরিবারে জার্মানির মিউনিখে বসবাস করছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..