সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

উসকানি দেওয়ার অভিযোগে মসজিদের খতিব গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৯, | ০৫:০৮:৩৪ |

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টিকারী উসকানি দেওয়ার অভিযোগে মোহাম্মদ উল্লাহ নাঈম (২১) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হলেও সোমবার (১৮ অক্টোবর) এ বিষয়ে জানা যায়। রূপগঞ্জ উপজেলার রূপসী বাজার থেকে তাকে আটক করা হয়। নাঈম রূপসীর একটি মসজিদের খতিব বলে জানিয়েছে ডিবি।

নাঈমকে সোনারগাঁয়ে হেফাজত নেতা মামুনুল হক ইস্যুতে সংঘটিত সহিংসতার ঘটনায় করা মামলা গ্রেফতার দেখানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের দাবি, সোনারগাঁয়ে মামুনুল হক ইস্যুতে সংঘটিত সহিংসতার ঘটনায় মোহাম্মদ উল্লাহ নাঈমের সম্পৃক্ততার প্রমাণ তারা পেয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..