সর্বশেষ :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং কাওরু মিতোমাকে ছাড়াই জাপানের বিশ্বকাপ দল ঘোষণা যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই : মুশফিক গালফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্বে সাইমন ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের

মেসি-সুয়ারেজ জাদুতে জয়ে ফিরলো মায়ামি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৯, | ১২:৪০:০৩ |

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এর মধ্য দিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেলো হাভিয়ের মাসচেরানোর দলটি।

বৃহস্পতিবার (২৯ মে) নিজেদের মাঠে মেজর লিগ সকারের ম্যাচে কানাডিয়ান ক্লাব মন্ট্রিলকে ৪-২ গোলে হারায় ইন্টার মায়ামি।

ম্যাচের ২৭ ও ৮৭তম মিনিটে দুটি গোল করেন মেসি। ৭১তম মিনিটে ডি-বক্সে চমৎকার ড্রিবলিংয়ের পর সুয়ারেজকে দিয়ে করান আরও একটি গোল। এর তিন মিনিট আগেই ম্যাচে নিজের প্রথম এবং ক্যারিয়ারের ৫০০তম গোলটি করেন সুয়ারেজ।


তবে এই জয়ের ম্যাচেও রক্ষণভাগে দুর্বলতা ছিল স্পষ্ট। একাধিক সহজ সুযোগ নষ্ট না করলে মন্ট্রিল হয়তো ম্যাচে ভালো ফল নিয়ে ফিরতে পারত। ৭৪তম এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুই গোল করে ব্যবধান কিছুটা কমায় সফরকারীরা।

শেষ আট ম্যাচে এটি মায়ামির দ্বিতীয় জয়। ১৫ ম্যাচ শেষে ৭ জয় ও ৬ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ষষ্ঠ স্থানে রয়েছে দলটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..