✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শ্রীলঙ্কায় সরকার উৎখাতের গোপন ষড়যন্ত্র তদন্তে পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-৩০, | ১০:৫৬:৪০ |

জোরপূর্বক সংসদ দখল করে সরকার উৎখাতের চেষ্টা করায় এবং গত জুলাই মাসে সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের পদত্যাগের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে বাধা দেওয়ার জন্য কিছু ‘বিক্ষোভকারী’ গ্রুপকে উৎসাহিত করার অভযোগে দেশের কিছু রাজনীতিবিদের জড়িত থাকার বিষয়ে ব্যাপক তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কার পুলিশ।

সূত্রের বরাতে দেশটির ইংরেজি দৈনিক ডেইলি মিরর বলছেঃ ওইসব রাজনীতিবিদরা এমনকি সেসব ঘটনার সাথে জড়িত গ্রুপগুলোর সাথে আলোচনায় দালালিও করেছিলেন৷ এখন তাদের কর্মকাণ্ডের তদন্ত করা হচ্ছে।

বলা হচ্ছেঃ গোটাবাইয়া রাজাপাকসেকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার পর সংসদ সদস্যদের দ্বারা নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে বাধা দেওয়ার জন্য সংসদ ঘেরাও করে দখল করে নিতে বিক্ষোভকারীর বেশে আসলে তারা একটি গ্রুপের লোকজন ছিলেন।

তদন্তকারীদের জানানো হয়েছিল যে, ওই গ্রুপটি দেশের সুপ্রিম কোর্ট ঘেরাও করার পরিকল্পনাও করেছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..