সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

সুযোগ পেলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হব: সাকিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-১৩, | ১০:৫২:২৩ |

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী হয়েছেন। মেয়াদ শেষ হলে তিনি বিসিবি সভাপতির পদ থেকে দিতে চান। তখন কে হবেন বোর্ড সভাপতি তা নিয়ে ক্রীড়াঙ্গন সরগরম।

সাকিব আল হাসানও পরবর্তী বিসিবি সভাপতি হওয়ার আলোচনায় আছেন। বিষয়টি নিয়ে বাংলা টাইগার্সকে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার জানিয়েছেন, তিনি সুযোগ পেলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবেন। এই বিশ্বাস তার আছে।

সাকিব বলেন, ‘বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি তা মিস করতে চাইবো না। আমি বিশ্বাস করি, আমি যখন (বোর্ডে) যাবো অবশ্যই সেরা সভাপতি হব। পারি, না পারি পরের কথা। আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে সেরা কীভাবে হব। তবে পাপন ভাই এতোদিন অনেক কিছু করেছেন। তার অর্জন ছোট করে দেখার সুযোগ নেই।’

সাকিব জানিয়েছেন, বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন ও আ হ ম মুস্তফা কামাল অনেক কিছু করেছেন। তাদের অবদান ছিল বলেই বাংলাদেশ ক্রিকেটে এতোদূর এসেছে। তাছাড়া সম্ভব ছিল না।

সাকিব বলেন, ‘এর আগে পাপন ভাই, কামাল ভাই ছিলেন। তারা অসাধারণ কাজ করেছেন। তাছাড়া আমাদের ক্রিকেটে এতো উন্নতি হতো না। তারা যার যার জায়গায় ও সময়ে সেরা। তুলনা করা যাবে না। হয়তো অনেক কিছু নিয়ে সমালোচনা হয়, হয়তো আরও কিছু করতে পারতেন। তবে সেটা তাদের জায়গায় গেলেই বোঝা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..