সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

রাজনীতিতে আসা প্রসঙ্গে তামিমের বক্তব্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-১৮, | ১০:২৭:২৬ |

সবশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। দুজনেই বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই দুই তারকার সঙ্গে এখনো দেখা হয়নি বলে জানিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সেই সঙ্গে আপাতত রাজনীতি নিয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে সাবেক এই টাইগার অধিনায়ক।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিপিএল শুরুর আগের দিন নারায়ণগঞ্জের পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলন করেছে তামিমের ফরচুন বরিশাল। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে নিজেকে সামলে নিয়ে বরিশালের অধিনায়ক বলেন, ‘ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি ‘না’ বললাম। এরপর দেখা গেল ১০ বছর হলো, তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি ‘না’ বলেছিলাম। সুতরাং কখনোই কোনো কিছুকে “না” বলা ঠিক নয়। তবে এই মুহূর্তে (রাজনীতি নিয়ে) আমার কোনো পরিকল্পনা নেই।’

এমপি হওয়ার পর সাকিব বা মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কী না বা দেখা হলে জানাবেন কী না এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমার সঙ্গে এখনো দুইজনের কারোর সঙ্গেই দেখা হয়নি। যদি দেখা হয় অবশ্যই কথা তো হবে তখন দেখা যাক কী হয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..