✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফের কলকাতার ছবিতে মোশাররফ করিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-২৫, | ১০:১৫:৪৭ |

আবারও কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম। এ নিয়ে দ্বিতীয়বার তাঁকে দেখা যাবে পশ্চিমবঙ্গের আলোচিত নির্মাতা ব্রাত্য বসুর ছবিতে। নাম ‘হুব্বা’। সুপ্রতিম সরকারের ‘আবার গোয়েন্দাপীঠ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। যার গল্পে দেখানো হবে পশ্চিমবঙ্গের গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন। ছবির নাম ভূমিকায় থাকছেন মোশাররফ করিম। তাঁর পাশাপাশি অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসু প্রমুখ।

আবারও কলকাতার ছবিতে অভিনয় নিয়ে মোশাররফ করিম বলেন, ‘ভালো কাজের সুযোগ পাওয়া দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় যাওয়া। ‘হুব্বা’র কাহিনি সত্য ঘটনা থেকে নেওয়া। যেখানে দেখানো হবে একজন গ্যাংস্টারের জীবনের নানা অধ্যায়। যার নাম ভূমিকায় কাজ করতে যাচ্ছি আমি। কাহিনির পাশাপাশি ছবির পরিচালকের নির্মাণ পরিকল্পনা শুনে মনে হয়েছে, এ সময়ের অন্যান্য বাংলা ছবিতে থেকে ‘হুব্বা’ একটু ভিন্ন ধরনের হবে।

আগামী ১১ অক্টোবর থেকে কলকাতায় শুরু হবে ছবির শুটিং। আশা করছি, পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করতে পারলে ভালো কিছু হবে এবং ছবিটি দর্শক মনেও ছাপ ফেলবে।’ মোশাররফ করিম এর আগেও ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন। যেটি গত বছর কলকাতায় মুক্তি পায়। ছবিতে একজন ধনাঢ্য ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ‘ডিকশনারি’ ছবিতে মোশাররফের সহশিল্পী ছিলেন আবির চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..