✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাফজয়ী নারী ফুটবল দলকে কোটি টাকা দেবে সেনাবাহিনী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-২৪, | ১০:০৫:৪৬ |

সাফ নারী ফুটবলে জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে দেওয়া হবে এক কোটি টাকা পুরস্কার। শুক্রবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে সেনাবাহিনী ২৭ সেপ্টেম্বর সংবর্ধনা দেবে। একই সঙ্গে এক কোটি টাকা পুরস্কার দেবে তারা।

গত বুধবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ফাইনালে জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার। আরেকটি গোল করেন শামসুন্নাহার জুনিয়র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..