✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইভ্যালি-ধামাকাসহ ৪ প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৯, | ০৫:০৫:৫১ |

চার ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। প্রতিষ্ঠানগুলো হলো ইভ্যালি ডট কম লিমিটেড, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড। আজ বুধবার সংগঠনটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

ই-ক্যাবের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন জানান, কিছু সদস্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ই-ক্যাব অভ্যন্তরীণ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। ভোক্তা ও বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ই-ক্যাব ১৬টি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। এর মধ্যে অভিযোগের বিষয়ে জবাব না দেওয়া, সন্তোষজনক জবাব না দেওয়া, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ পরিচালনা না করা এবং ক্রেতা-ভোক্তাদের পাওনা সময়মতো পরিশোধ না করার কারণে চারটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়েছে।

ই-ক্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (২৯ সেপ্টেম্বর) এক সাধারণ বিজ্ঞপ্তিতে ই-ক্যাবের সদস্যভুক্ত চারটি অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালি ডটকম লিমিটেড, ধামাকা শপিং (ইনভেরিয়েন্ট টেলিকম লিমিটেড), সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড। গত ২৮ সেপ্টেম্বর ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের সভায় প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..