✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

র‌্যাবের হাতে ধামাকার সিওওসহ ৩জনকে গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৯, | ০৫:০৩:৩৭ |

ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনার নামে গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ধামাকা শপিংয়ের সিইও সিরাজুল ইসলাম রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এদিন রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীতে একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর কারওয়ানাবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।

এএসপি আ ন ম ইমরান খান জানায়, প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত একটি মামলায় ধামাকা শপিংয়ের সিইওসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..