✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাবির সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৭, | ০৪:৪৪:৩২ |

রাজধানীর চাঁনখারপুল এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার; পুলিশের ধারণা, আত্মহত্যা করেছে। তিনি ডাকসু আন্দোলন, শিক্ষার্থী নিপীড়ন বিরোধী আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে অর্গানাইজার ছিলেন বলে জানা গেছে।

শিক্ষার্থীর নাম মাসুদ অপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন। চাঁনখারপুল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এই শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের এক সাবেক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এখন বিস্তারিত জানার চেষ্টা করছি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, ঢাবির এক সাবেক শিক্ষার্থী আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে টিম নিয়ে আমি নিজেই আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..